সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে বসতঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অসহায় পরিবারের বসবাস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৭ অপরাহ্ন

মতিন সরকার, বিশেষ প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মধুরাপুর গ্রামে গত ৮ সেপ্টেম্ব ২০২০ইং দুপুরে একটি বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। মধুরাপুর গ্রামের মৃত তাহের আলী মোল্লার ছেলে রাজমিস্ত্রী ইসমাইল মোল্লা (৩৮) জানান,বাড়িতে ছিলাম না। কাজের জন্য বাইরে ছিলাম। গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাতে আমার বসতঘরসহ ঘরের সব মালামাল পুরে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্তন করে। মাঠে কোন জায়গা জমি নেই। ঠিক মত মিস্ত্রি কাজও করতে পারিনা।

 

মিস্ত্রি কাজ করে যে টাকা পাই সেটা দিয়ে ২ মেয়ে ও আমরা স্বামী স্ত্রী বাজার খেতেই শেষ হয়ে যায়। বসত ঘর ও ঘরের মালামাল আগুনে পুরে যাওয়ায় আমরা রাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছি। ঘর করার মত বর্তমান আমার আর কোন অবস্থা নেই। সমাজের বিত্তবানরা আমাকে সহযোগিতা করলে আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে পারবো।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর