সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে যমুনা নদীতে ভাঙ্গন ত্রাণ নয় দরকার টেকশই বেরীবাধ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৩ অপরাহ্ন

ষ্টাফ রিপোটারঃ
স্মরণ কালের ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাসি। উপজেলায় ইতিমধ্যে ভিটেবাড়ী, ফসলি জমি,রাস্তা ও সড়কপথ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নদীর পাড়ের মানুষ। তারা সরকারের কাছে ত্রাণ চায় না টেকশই বেরীবাধ কোদালিয়া গ্রামে নিজ¯^ ভুমিতে উপজেলা পরিষদ স্থাপন দেখতে চায়।

২০১৩ সালে যমুনার গর্ভে চলে গেছে উপজেলা পরিষদের সকল স্থাপনা, কবরস্থান, ভিটেবাডী, ফসলি জমি, স্কুল, কলেজ,ব্রীজ,কাচা-পাকা সড়কসহ অনেক সরকারি বেসরকারি স্থাপনা। চৌহালী ৭টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি বিলীন হওয়ায় দিশেহারা নদী ভাঙ্গন কবলিত মানুষেরা। মোঃ কাহহার সিদ্দিকী ও আঃ মজিদ সরকার বলেন,বন্যার পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে ভাঙ্গন কবলে পরেছে বাগুটিয়া, চরবিনানই,চরনাকালিয়া, ভুতেরমোড়,খাষপুকুরিয়া, মিটুয়ানী, দেওয়ানগঞ্জ বাজার, দক্ষিণ খাষপুখুরিয়া, শাকপাল ঘোরজান, মুরাদপুর, উমারপুর, শৈলজানা, হাটাইল,মোকারভাঙ্গাসহ বিভিন্ন স্থান। ভাঙ্গন কবলিত ও বানবাসি মানুষের দাবি, তারা ত্রাণ চায় না নদী শাসন ও বেরীবাধ চাই। একটি বেরীবাধই বদলে দিতে পারে চৌহালী বাসির ভাগ্য।

চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণের কাজ দ্রুতই হবে, বর্তমানে ভাঙ্গন এলাকায় ডাম্পিং কাজ অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, এশিয়ান ডেপ্লেপমেন্ট এর ৫ কি:মি: স্থায়ী বাধ নির্মান করা হয়েছে এবং ২ কি:মি: এর প্রক্রিয়া চলছে এবং আরো কাজ বাড়ানোরসহ স্থায়ী বাধের জন্য প্রকল্প পরিচালকরে দপ্তরে যোগাযোগ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর