বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কারখানা থেকে লুণ্ঠিত হওয়া ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার গ্রেফতার ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৫ অপরাহ্ন

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাশিমপুরে একটি কারখানা থেকে চিনা নাগরিককে মারধর করে লুটে নেয়া প্রায় ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । এঘটনার সাথে জড়িত এক নিরাপত্তা কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া । গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী সেলিনা বেগম, একই এলাকার ইব্রাহিম খলিল ও কারখানার নিরাপত্তা কর্মী মো. এমদাদু উল্লাহ ।

 

এসময় পুলিশ কমিশনার জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারাব এলাকার চংথিয়েন রি-জেনারেশন রির্সোস কোম্মপানীর লিমিটেডের মালিক অং এর শয়ন কক্ষে প্রবেশ করে একদল ডাকাত মাথায় লোহার রড দিয়ে আঘাত করে । পরে রাত ব্যাটারীর কার্টুনে থাকা নগদ দেড় কোটি টাকা লুঠ করে নিয়ে যায় । এঘটনায় কারাখানার মালিক অং থানায় মামলা করলে গাজীপুর মহানগর, জামালপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

 

তাদের কাছ থেকে নগদ ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । এসময় উপ-পুলিশ কমিশনার শরীফ আহমেদ, মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন, কোনাবাড়ী জোনের এসি থোয়াইঅংপ্রু মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর