বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে ১৫ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, চাষী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:১৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম ও এএসআই সোরহাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের জামাল বয়াতীর বসতবাড়ির পাশে একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এসময় গাঁজা চাষী জামাল বয়াতী (৪০) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত জামাল বয়াতীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর