বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলের জামাল হত্যা মামলায় স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে পুনঃচার্জশিট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:২৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল উদ্দীন হত্যা মামলায় স্ত্রীসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট দিয়েছে পিবিআই। অভিযুক্তরা হলেন, ধান্যখোলা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে নিহতের স্ত্রী আয়েশা বেগম, শ্বাশুড়ি ফুলসুরাত বেগম, আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান আশিক, আমান উল্লাহর ছেলে রিয়াজুল ইসলাম, সদরের তপশীডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে সোহেল রানা, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব হোসেন কুদ্দুস।

 

মামলার তদন্ত শেষে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই আরিফুর রহমান ফারাজী। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ মে মালয়েশিয়া থেকে দেশে আসেন জামাল উদ্দিন। এদিন রাত নয়টার দিকে তিনি পাশেই শ্বশুর বাড়িতে যান। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জামালকে পিটিয়ে হত্যা করে। জামালের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে জামালকে মৃত দেখতে পায়। এ ঘটনায় নিহতের ভাই বাবর আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর