সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

করোনায় মারা গেলেন তাড়াশের ইউপি চেয়ারম্যান হাসান মির্জা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা (৫৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর রাতে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আবু হাসান মির্জা মাধাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মো. জামাল মিঞা শোভন বলেন, ৪ দিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান। পরে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে তিনি মারা গেছেন। পারিবারিক সুত্রে আরও জানা যায়, গত ৪ সেপ্টেম্বর তার করোনা পজেটিভ আসে। এরপর লাইফ সাপোর্টে সোমবার ভোরে তিনি মারা যান। তার এ মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর