বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৪ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ কলেজ প্রভাষক মোঃ মাহফুজুর রহমান মাহফুজ (৫৩) কে আটক করেছেন ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা । আটককৃত শিক্ষক রাজাপুর উপজেলা সদরের আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগে চাকুরী করেন।
তিনি উপজেলা সদরের হরিমন্দির রোডের মমতাজ উদ্দিনের ছেলে।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে  নিজ বাসা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
জানা যায়, গোপন সংবাদের অভিযানে শিক্ষক মাহফুজের বাসা ঘেরাও করলে মাহফুজ পালিয়ে যাওয়ার সময় আটক হন। এ সময় তল্লাশী করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর