বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১৫০০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩৪ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। আটককৃতরা হলো, সদর উপজেলার ভাটপিয়ারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল হোসেন ও ব্রাক্ষ্মন বয়রা গ্রামের দুলাল মন্ডলের ছেলে মাসুদ রানা।

 

সদর থানার এএসআই ইবনে জুবায়ের জানান, বৃহস্পতিবার রাতে খোকশাবাড়ী ইউনিয়নের তালুকদার মোড়ে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে উদ্ধারকৃত আলামত ও আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর