বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে ফেনসিডিলসহ মা-মেয়ে সহ তিন নারী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে মা মেয়েসহ তিন নারীকে ৭৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট শ্রমিক ভবনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার বুঁইকারা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়ার মৃত রফিকুল রহমানের স্ত্রী জেসমিন খাতুন ওরফে নার্গিস, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফরাজীপাড়ার বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের মৃত ইউনুস মোল্যার স্ত্রী খাদিজা বেগম ওরফে হাফিজা ও তার মেয়ে একই এলাকার শান্ত হোসেনের স্ত্রী আকলিমা খাতুন ওরফে সাবিনা।

 

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এমসআই ইব্রাহীম খলিল জানান, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোস্ট শ্রমিক ভবনের সামনে ফেনসিডিল বেচাকেনার উদ্দেশ্যে বিক্রেতারা অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেসমিন খাতুন ওরফে নার্গিস, খাদিজা বেগম ওরফে হাফিজা ও তার মেয়ে আকলিমা খাতুন ওরফে সাবিনা পালানোর চেষ্টা করেন।

পরে জেসমিন খাতুন ওরফে নার্গিসের কাছ থেকে ২৫ বোতল, খাদিজা বেগম ওরফে হাফিজার দখল হতে ২৫ বোতল ও আকলিমা খাতুন ওরফে সাবিনার দখল হতে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পুলিশ তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর