বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে চার বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত লম্পট আবদুস সামাদ (৪৫) কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। যৌন নিপীড়ণের শিকার শিশুটি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বুধবার অভয়নগর থানায় শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং -০৪, তাং- ০২-০৯-২০২০। লম্পট আবদুস সামাদ উপজেলার মহাকাল গ্রামের ইসাহাক আলীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী মিলশ্রমিকের বাড়িতে প্রবেশ করে চার বছরের শিশু কন্যাকে লম্পট আবদুস সামাদ জোরপূর্বক যৌন নিপীড়ণ করে।

 

এসময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। শিশুটির আত্মচিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আবদুস সামাদ দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আবদুস সামাদকে আটক করে যশোর জেল হাজতে প্রেরণ করে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আবদুস সামাদকে আটক করে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর