বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে উত্যক্তের প্রতিবাদ করায় সালিসে চাচাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৮ পূর্বাহ্ন

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীর উত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেনী পড়ুয়া রিপন (১৬) নামে এক চাচাকে রড, লাঠি ও কুড়াল দিয়ে কুপিয়ে যখম করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামের বোদিড় মোড়ে এ ঘটনা ঘটে। আহত রিপন চৌমুহান গ্রামের ইকরাইল হোসেনের ছেলে ও আদগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাকে আহত অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, চৌমুহান গ্রামের আজিজুলের ছেলে বখাটে আজিম (২০) ও হুমায়নের ছেলে হাসানসহ ৪-৫ জন এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। কিন্তু রিপন মেয়েটিকে উত্যক্ত করতে বাধা দিলে রবিবার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা রিপনকে মারপিটের হুমকি দেয়। সোমবার রাতে এ ঘটনা মিমাংসার লক্ষ্যে বোদিড় মোড়ে চায়ের দোকানে সালিশ বসে।

 

সালিশ চলাবস্থায় আজিম, হাসান, বাবু, শরীফ, মনিরসহ ১৫ থেকে ২০ জন অতর্কীত হামলা করে রিপনকে কুপিয়ে যখম করে। বাধা দিলে রিপনের ভাই রাসেল ও মামা এনামুল হককে পিটিয়ে জখম করে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, এই বখাটে ছেলেগুলো বিভিন্ন সময় নেশা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের সাথে জরিত ছিলো। এ ঘটনায় আজিমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না। তার মোবাইলে একাধীক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন,আমাকে সালিসের কথা বললে আমি কারো বাসায় সালিস করতে রাজি ছিলাম না তাই যেতে পারবো না জানিয়ে দিয়েছিলাম। তারপরও সালিস হয়েছে এবং এমন ঘটনা ঘটেছে।

 

পূর্ব পরিকল্পিত কিনা জানতে চাইলে তিনি বলেন,পূর্বপরিকল্পিত না হলে সালিস শুরুর আগেই মারপিট হওয়ার কথা নয়। সালিসে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য বলেন,আমরা সালিসে মাত্র বসেছি এমন সময় কিছু বুঝে উঠার আগেই অস্ত্র,রড নিয়ে ৪-৫ জন হামলা করে।তাদের হাতে চাইনিজ কুড়ালও ছিল। বড়াইগ্রাম পুলিশ পরিদর্শক (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এ ঘটনায় আহত রিপনের ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর