বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুর (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রেলওয়ে কলোনীর মার্কাস মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুকুর ওই এলাকার আলী আহমেদ মুন্সীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী শুকুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইলসেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর