বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

নাটোরে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

সুজন কুমার,নাটোরঃ

নাটোরে ঢাকাগামী স্বল্প বিরতির ট্রেন আন্তঃনগর কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা ২৫ মিনিটে নাটোর রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ট্রেন দু’টির যাত্রা বিরতির অনুষ্ঠানে যোগ দিতে অসংখ্য মানুষ জড় হয় নাটোর স্টেশনে। বাদ্যের তালে নেচে নেচে আনন্দ প্রকাশ করেন তারা। এসময় নাটোর স্টেশন থেকে ঢাকাগামী ২৫ যাত্রীকে ফুল দিয়ে বরণের পর মিষ্টিমুখ করানো হয়।

 

নাটোর রেলস্টশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, নাটোর থেকে উভয় ট্রেনের জন্য ৫টি এসিসহ ৪০টি আসন বরাদ্দ করা হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০টাকা। নাটোর থেকে ঢাকা পৌছতে ট্রেন দু’টির সময় লাগবে ৪-৫ ঘন্টা। প্রতিদিন বেলা ১২টা ২০ মিনিট ও ৫টা ৫৫ মিনিটে নাটোর স্টেশন ছেড়ে যাবে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস। নাটোরে দুটি ট্রেনের যাত্রাবিরতির নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর