সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা এনামুল হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৭ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয়ের আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আল-আমিন সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হবে।

 

প্রসঙ্গত, ২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। ঢাকার একটি হাসপাতালে নয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে আল-আমিনসহ জেলা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার/পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আল-আমিন এ মামলার দ্বিতীয় আসামি।

 

২৮ জুন ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও শিহাব আহমেদ জিহাদকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। গত ১৬ জুন মামলাটি তদন্তের দায়িত্বভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আলোচিত এ মামলাটি নিয়ে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে চরম অস্থিরতা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর