বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি, উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে মণিরামপুর ও ঝিকরগাছার দু’টি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান দুর্ধর্ষ ডাকাতির পর পুলিশ সুপারের নির্দেশে পুলিশের বিশেষ টিম সাঁড়াশি অভিযানে নামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ফলও পাওয়া যায় আশানুরূপ। সোমবার রাতে যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, নগদ টাকা ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাহার আলী তরফদার (৪০), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আনছার গাজীর ছেলে শফিকুল ইসলাম ওরফে রেজাউল ওরফে গুড্ডু (৪০), আশাশুনি উপজেলার বুধহাটা শ্বেতপুর গ্রামের মৃত মকছেদ সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৫৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তহিদুর রহামান ওরফে কালু। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন আরো জানান, গত ২৩ আগস্ট মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের মনির হোসেনের বাড়িতে এবং ২৮ আগস্ট ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের রানা বিশ্বাসের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়।

 

এ ঘটনায় ওই দুই পরিবার ৭ লাখ ৬২ হাজার টাকার মালামাল লুটের অভিযোগে পৃথক দুটি মামলা করেন। মামলা দুটি গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। এরপর সোমবার ভোররাতে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য বাহার আলী তরফদার, শফিকুল ইসলাম গুড্ডু ও সালাম সরদারকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য মতে ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে অপর সদস্য তহিদুর রহমান কালুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুট্যার গান, এক রাউন্ড গুলি, একটি এয়ারগান, নগদ এক লাখ ৭৯ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরাঞ্জম উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর