বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলে ৪ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৮:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নড়াইলে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্যাতিত শিশুটিকে রাত ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে প্রতিবেশী অপু বিশ্বাস নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় স্থানীরা অভিযুক্ত অপু বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে। জানাগেছে, প্রতিবেশী বখাটে অপু বিশ্বাস বেলা ১২টার দিকে শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভনে বাড়ির পাশের নির্জন বাগানের ঝোপে নিয়ে ধর্ষণ করে।

 

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও ভয়ে বিষয়টি কাউকে জানায় নি, রাতে ভাত খাওয়ার সময় মাকে ঘটনা জানায়। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড এর সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি ও অভিযুক্ত বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটির মা তার সন্তানের সাথে এমন ঘটনার বিচার দাবী করেন।

 

নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, শিশুটিকে এলাকাবাসীর মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা গ্রেফতার করেছি এবং তার বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর