বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে ৫৭ পিস স্বর্ণের বারসহ এক মহিলা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয় ওই নারীকে।  আটককৃত বানেছা খাতুন (৩৫) সাদিপুর গ্রামের দুঃখ মিয়ার স্ত্রী।

 

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চালিয়ে ৯ কেজি ২০০ ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করে। যার মুল্য সাড়ে ৫ কোটি টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর