বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে র‌্যাবের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৩:৫৭ অপরাহ্ন

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ মাসুদ রানা(২০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।গ্রেফতার মাদক ব্যবসায়ী মাসুদ রানা বৃত্তিআঁচড়া গ্রামের আইজদ্দীন এর ছেলে।

বৃহস্পতিবার( ২৭ শে আগস্ট) যশোর র‌্যাব-৬,সিপিসি-৩ কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম সাকিনস্থ মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার ভাড়াটিয়া মোঃ মাসুদ রানার ঘরের মধ্যে থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩,ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানান,র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রাম ২.৫০০ (দুই কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক)ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর