বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর জেলার মেলান্দহে সাংবাদিক পরিচয়ে গাঁজা কিনতে গিয়ে গ্রেফতার-৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৯:৩৯ অপরাহ্ন

কামরুজ্জামান কানু জামালপুর:

দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে গাঁজা কিনতে গেলে মেলান্দহ উপজেলার মামা ভাগিনা ঘোড়ামারা খাল সংলগ্ন জবেদ আলীর বাড়ী থেকে ৫ জনকে গ্রেফতার করেছে মেলান্দহ থানার পুলিশ। জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের জেহার আলী মন্ডলের ছেলে আব্দুল মান্নান সঙ্গীয় ইসলামপুর উপজেলার কান্দার চর গ্রামের ইয়াকুব আলীর পুত্র শুকুর আলী, শেরপুর জেলার রামের চর গ্রামের আশরাফ আলীর পুত্র রুবেল, মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের ছায়েদ আলীর পুত্র মনির হোসেন, মেলান্দহ উপজেলার কামদেববাড়ী গ্রামের ইদ্রিস শেখের পুত্র হেলালকে সাথে নিয়ে জবেদ আলীর বাড়ীতে গাঁজা ক্রয় করতে গেলে স্থানীয় জনতা সন্দেহ মূলক ভাবে তাদেরকে ঘেরাও করে।

 

এ সময় আব্দুল মান্নান তাকে দেশ নিউজ ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয় এবং সাথে থাকা ১ জনকে তার ক্যামেরাম্যান পরিচয় দিয়ে ফেঁসে যায়। বাকী ৩ জনের কোন পরিচয় দিতে না পারায় স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দিলে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান উপ পরিদর্শক প্রভাষ চন্দ্রকে পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল মান্নান এর আইডি কার্ড জব্দ করে তার সম্পাদককে মুঠো ফোনে বিষয়টি জানালে সম্পাদক মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ও আমাদের প্রতিবেদককে জানান ধৃত আব্দুল মান্নান যে আইডি কার্ড ব্যবহার করছে সেটা ভূয়া। সে আমাদের কোন প্রতিনিধি নয়। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হোক, তবে ক্যামেরাম্যানের পরিচয় বহনকারী ছেলেটি ঢাকায় আমাদের অফিসে কাজ করে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর