বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ ২ মাদক ব্যসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এসআই মোকারম, এসআই প্রদীপ, এএসআই রাশেদুল ও কয়েকজন কনোস্টবলসহ পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযানে অংশ নেন।

বৃহস্পতিবার সন্ধায় অভিযান পরিচালনার সময় আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকার সোনাই মোনাই পুকুরের পাশে উত্তর দিকে কাঁচা রাস্তায় সন্দেহজনক দুই আরোহী সহ একটি মটর সাইকেল আটক করে তল্লাশী চালিয়ে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিল ব্যবসায়ীরা হলো উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী কলোনীপাড়া গ্রামের পরেশ চন্দ্র বর্মনের পুত্র বিজয় চন্দ্র বর্মন (২৬) ও একই ইউনিয়নের বামনকুমার পাইকপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ কাউছার আলম(১৯)।

 

এসআই মোকারম জানান, অভিযান পরিচালনার সময় সন্দেহ হলে তল্লাশী চালিয়ে মটর সাইকেলের টুল বক্স থেকে ৮ বোতল ফেনসিডিল এবং কাউছার আলমের প্যান্টের পকেট থেকে ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ২৭ আগস্ট সন্ধায় আটোয়ারী থানা পুলিশের মাদক বিরোধী এক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী সহ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ফ্রিডম মটর সাইকেল, তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করে শুক্রবার(২৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর