শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে নবাগত শিক্ষা কর্মকর্তাকে বরণ করে নিলেন সহকারি শিক্ষকগণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১:১৫ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে সদ্য যোগদানকৃত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নবাগত ওই শিক্ষা কর্মকর্তাকে বরণ করে নেন সহকারি শিক্ষকগণ।

 

গুরুদাসপুরের ১১তম গ্রেড আন্দোলনের আহবায়ক ও দড়ি-কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসময় বিলব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমতাজুল হক, ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. এনামুল হক, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল বাশার, আগপুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত আল মামুন, হাসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মালেক, পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, দক্ষিণ নাড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিকুর রহমান, চাঁচকৈড় মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদুল হক মিলন সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেন বলেন, সহকারি শিক্ষকরা ক্লাস বেশি নেন। মূল কাজটি আপনারাই করেন। তাছাড়া গুরুদাসপুরের বাহ্যিক অবস্থা খুবই সুন্দর। স্কুলের চকচকে পরিবেশের পাশাপাশি আশপাশের সবাই চকচকে লোক। কিন্তু কোয়ালিটি এখন সরকার চাচ্ছেনা। তাই শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর