শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

যশোরের মাদক মামলার আসামির সাত বছরের কারাদন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরিন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর ওরফে বাক্কা বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।

এর আগে গত ২০১২ সালের ১৮ আগস্ট রাতে যশোর গোয়েন্দা পুলিশের স্পেশাল টিম বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় বক্কারের বাড়িতে অভিযান চালায়। এসময় বক্কার পালিয়ে যায়। পরে ঘরের খাটের নিচ থেকে ১শ’বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই আবুল খায়ের বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। সর্বশেষ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর