বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরে খাটের নিচে ভাই-বোনের রক্তাক্ত লাশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৯:১২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হল- সলিমাবাদ গ্রামের সৌদি আরব প্রবাস ফেরত কামাল উদ্দিনের ছেলে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র কামরুল হাসান (১০) মেয়ে বাঞ্ছারামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শিফা আক্তার (১৪)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকাল থেকে ছেলে কামরুল হাসানের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিফা আক্তারকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে যান। এই নিয়ে তাদের বাবা কামাল উদ্দিন এলাকায় মাইকিংও করেন। স্থানীয় থানা পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে ছেলের সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়েও নিখোঁজ। পরে রাতে নিজ ঘরের দুই রুমের দুই খাটের নিচে তাদের রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

 

মা হাসিনা বেগম বলেন, রাতে দুই কক্ষের খাটের নিচে ছেলে মেয়ে রক্তাক্ত অবস্থায় দেখে পাশের বাড়ির লোকজনকে ডেকে আনি। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেনো এবং কীভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমরা সেটি তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর