শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

যশোর আদালতে দুই আসামীর ১৭ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে অস্ত্র মামলায় পৃথক দুটি ধারায় দুই জনের ১৭ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন যশোরের আদালত। বৃহস্পতিবার সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার সিরাজকাটি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে জসিম সরদার (২৮) ও খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মাসুম রেজা (৩০)। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামিদের উভয় দণ্ড একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ২০ অক্টোবর সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই সুজিত কুমার মৃধা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন দুজন অস্ত্র ব্যবসায়ী বেনাপোল বাজার হয়ে যশোরের দিকে যাচ্ছে।

 

তাদের কাছে অবৈধ আছে। এ খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেন। এ সময় উল্লিখিত দুই আসামি বেনাপোল বাজারের দিক থেকে মোটরসাইকলে করে দিঘিরপাড় ঈদগাহের সামনে পৌঁছালে তাদের গতিরোধ করে পুলিশ। এরপর তাদের কাছ থেকে একটি দোনলা কাটা বন্দুক, পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এসআই সুজিত কুমার মৃধা অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

 

এ মামলাটি তদন্তের দায়িত্ব পান বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই মতিউর রহমান। তিনি তদন্ত শেষে আটক জসিম সরদার ও মাসুম রেজার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে পৃথক দুটি ধারায় যথাক্রমে ১০ বছর ও সাতবছর করে মোট ১৭ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর