শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

যশোরে ভৈরব নদে ডুবে তরুণের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৯:৪০ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরে ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহুল ( ১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের রূপলালের ছেলে। হাসপাতল ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদে বুধবার দুপুরে রাহুল গোসল করতে যায়। এসময় সে পানিতে ডুবে যায়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ তিনি বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর