শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্থরা পেল জেলা প্রশাসকের ত্রাণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৫:০৭ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে ত্রাণসামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ এর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপজেলার বিলশা ঈদগাহ মাঠে ওই গ্রামের বন্যাকবলিত ৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

এসময় গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেন, এনডিসি মো. জাকির মুন্সি, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে বিতরণকৃত ওই ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি করে সাবান। বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর