মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ ভেষজের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর ‘যৌন উত্তেজক’ শরবত: চরম স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন

গুরুদাসপুরে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৭:৪৭ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর নেতৃত্বে শনিবার ১৫ আগষ্ট সকাল ৮টায় চাঁচকৈড় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মিরা। এরপর এক মিনিট নিরবতা পালনসহ সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক ইমরান শাহ, নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান মোল্লা, ছাত্রলীগ নেতা শেখ সবুজ সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর