মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ ভেষজের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর ‘যৌন উত্তেজক’ শরবত: চরম স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন

উল্লাপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী আরিফা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৯:১৫ অপরাহ্ন

কে,এম আল আমিন :

আজ শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শামাইলদহ গ্রামে এ বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। কনে ধরইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও শামাইল দহ গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফা খাতুন।

জানা যায়, ওই গ্রামে বাল্য বিয়ের খবরটি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানার পর তিনি বাঙ্গালা ইউ.পি চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় দুপুরে বিয়েটি বন্ধ করে দেন। বিয়ের অনুষ্ঠান স্থলে মেয়ের বাবা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে একটি মুচলেকা দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর