মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ ভেষজের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর ‘যৌন উত্তেজক’ শরবত: চরম স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন

বেলকুচিতে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন ইউএনও

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার পৌর এলাকার চন্দনগাতী বসুন্ধরা এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বৃহস্পতিবার বিকালে বেলকুচি পৌরসভার চন্দনগাতী বসুন্ধরা এলাকায় কনের বাড়ীতে উপস্থিত হন।

 

তখন কনের বাড়ীতে কনে বেলকুচি পৌরসভার চন্দনগাতী বসুন্ধরা এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার মাইঝাইল গ্রামের মিষ্টান্ন শ্রমিক (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর কাউন্সিলর মোঃ ফজল হোসেন ও পেশকার মোঃ হাফিজ উদ্দিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর