সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানে জরিমানা আদায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৯:১৯ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার ( ১১ আগস্ট) অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা সেনেটারী ইন্সপেক্টর দিপু চৌধুরীর সহায়তায়, RAB-12 এর এস আই আব্দুল ওহাব সহ RAB এর চৌকষ দল এবং জেলা আনসার ব্যাটালিয়নদের সঙ্গে নিয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই আদালত পরিচালনা করেন। উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের বেকারীর মালিক ফজলুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, পূর্বদেলুয়ার মায়ের দোয়া বেকারীর মালিক ফরিদুল ইসলাম কে ৩০ হাজার টাকা, হাটখোলা বাজারের জিন্নাহ স্টোরের মালিককে ২৫ হাজার টাকা সহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

 

উক্ত আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, বেকারী প্রতিষ্ঠান গুলোতে কাপড়ের রং, আয়োডিন বিহীন লবণ এবং সাল্টু মিশিয়ে তৈরি করা খাদ্য পণ্যে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ সকল খাবার খাওয়ার পরে কিডনিতে অনেক ক্ষতি করে। পরে জন সম্মুখে জব্দ কৃত রং, সাল্টু, মেয়াদোত্তীর্ণ ময়দার বস্তা পানিতে ফেলে ধ্বংস করা হয় এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর