মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে সোনালী আঁশ পাট কাটা ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত প্রান্তিক চাষী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক, রামগড়ে চাঞ্চল্য ফরিদপুর থানার এস আই এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ  দেশজুড়ে গতপাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন চমক দেখিয়েছেন: হাসান জাফির তুহিন সহায়সম্বল বিক্রি করে কেনা জমি রাঘববোয়ালদের কব্জায়, দারে দারে ঘুরছেন অভয়নগরের হাফিজ টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  চৌহালীর উমারপুর ইউপিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

করোনা জয় করলেন নাটোর জেলা প্রশাসক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

করোনাকে জয় করে করোনা ভাইরাসের থাবা থেকে মুক্ত হয়েছেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে জেলা প্রশাসক উল্লেখ করেন, সর্বশেষ টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তিনি মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করেন। এছাড়া তিনি মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব সহ জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের সহ শুভাকাঙ্ক্ষীরা যাঁরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

প্রসঙ্গত, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ গত ২৮ জুন করোনা পজেটিভ হন। করোনা মহামারীর শুরু থেকেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। করোনা পজিটিভ আসার পর তিনি স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশন পালন করেন এবং বুধবারের টেস্টে তিনি করোনা থেকে মুক্ত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর