সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সমাজ সেবক হাসিনুরের পক্ষ থেকে পাঙ্গাসী বাসীকে ঈদ শুভেচ্ছা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৭:৩৭ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরাজগন্জের রায়গন্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন , পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, রামেশ্বরগাঁতী গ্রামের কৃতি সন্তান,মরহুম আয়নাল হকের পুত্র এস,এম সালাউদ্দিন ( হাসিনুর) । জনপ্রিয়,তরুণ এই সমাজ সেবক ইতিমধ্যেই নিজ ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান সহ বিভিন্ন গরীব, দু:খীদের সাহায্যে যথেষ্ট অবদার রেখে যাচ্ছেন। দেশে করোনা মহামারীর শুরু থেকেই পাঙ্গাসী ইউনিয়নের ২৯৬ টি অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ১ লাখ ২৭ হাজার টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছেন। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অসহায়,গরীবদের কল্যানে নিজেকে উৎসর্গ করবেন বলে তিনি বদ্ধপরিকর।

 

সৌদী আরবে চাকরীরত প্রবাসী হাসিনুর পাঙ্গাসীর জনসাধারনকে ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ত্যাগের মহীমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও ত্যাগের নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণ প্রিয় পুত্র হযরত ঈসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা অতুলনীয় এবং সারা বিশ্ববাসীর কাছে এই ত্যাগ চিরসমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে। ঈদুল আযহার অনাবিল আনন্দ বয়ে আসুক পাঙ্গাসী ইউনিয়নের সবার ঘরে ঘরে।তাই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,,,,,,ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর