রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে আটঘরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ ৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  রুহিয়া উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ১নং রুহিয়া ইউনিয়নে স্থাপনের জোর দাবি এলাকাবাসীর কনটেন্ট মেকিংয়ে নতুন উদ্ভাবন, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলছেন তাড়াশের তরুণ  রোহান শেখ অভয়নগরে ৯ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত

চৌহালী মেডিকেল এর মেডিসিন বিশেষজ্ঞ ডা.তামিম আজিজ করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১০:৪৬ অপরাহ্ন

 মোঃ ইমরুল হাসান শিকদার:

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ তামিম আজিজ করোনা রোগে আক্রান্ত হয়েছেন।বিশ্বব্যাপী যখন কোভিড ১৯ রোগ মহামারী রূপ নেয় তার শুরুতেই তিনি করোনা মোকাবেলায় চৌহালী উপজেলার মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেন।উপজেলা হেলথ কমপ্লেক্স এর সন্মানিত ইউএইচএফপিও ডা.আব্দুল কাদের’র নির্দেশনায় এবং সিনিয়র এমওডিসি ডা. হুমায়ুন ইসলাম সুমনের সহযোগিতায় তিনি অত্র উপজেলায় করোনা বিস্তার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

 

এছাড়া করোনায় আক্রান্তদের চিকিৎসা সহ সার্বক্ষণিক খবর নিতেন এই বীর চিকিৎসক। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়,ডা.সুমন এবং ডা. তামিম অত্র এলাকায় ‘মানিক জোড় ‘ নামে পরিচিত।এলাকাবাসী এই বন্যার মাঝেও যে কোন প্রয়োজনে তাদেরকে কাছে পান।ডা. তামিমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতশীল রয়েছে।তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। মহান সৃষ্টিকর্তা যেন তাকে আশু রোগমুক্তি দান করেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর