সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

নলকা সিডিপির আয়োজনে ১৫৮৩ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৯:৪৮ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা কালীন অর্থনৈতিক দুরাবস্থার এ সময়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের সাহায্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু করলেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, নলকা সিডিপি। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ৫ দিন ব্যাপী গুড বাজার জিএনবি’র শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। গুড বাজার জিএনবি’র মাধ্যমে কোভিট -১৯ এর কারনে নলকা ইউনিয়নের ১৫৮৩ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,দুধ,চিনি,আলু,পেয়াজ,শাড়ী-লুঙ্গী, সেমাই,কাপড় সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

 

কমিউনিটির মানুষ নিজের চাহিদা অনুসারে গুড বাজারের স্টল থেকে তাদের পছন্দ মত পণ্য বিনামুল্যে সংগ্রহ করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গুড নেইবারস্ নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি.রবীনসন মার্ডী,সহ: ব্যবস্থাপক এডমিন মি. কিরণ বাড়ৈ,হেলথ্ অফিসার মো: পারভেজ আহমেদ,প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল,সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,শিক্ষক মাসুদ রানা,মেম্বর আনিছুর রহমান,এস ই অফিসার মি.হরিপদ রায় সহ সিডিপির অন্যান্য কর্মচারীবৃন্দ।উল্লেখ্য,এই গুড বাজারের পণ্য বিতরণ আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর