বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

মাস্কবিহীন ঈদের হাটবাজার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৪:০৪ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে করোনা আতঙ্কের মধ্যেও জমে উঠেছে ঈদের হাটবাজার। কিন্তু ওই হাটবাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এলাকার সচেতন মানুষ বিষয়টি নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানিয়েছে উপজেলা রোগনিয়ন্ত্রণ বিভাগ।

শনিবার পৌর সদরের চাঁচকৈড় হাটে লক্ষ্য করা গেছে, অধিকাংশ লোকই মুখে মাস্ক ব্যবহার করছেন না। গত কয়েকদিনে ফুটপাত থেকে শুরু করে ছোটবড় বিভিন্ন মার্কেটে ক্রেতাদের গাদাগাদি ভিড় বেড়ে গেছে। ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই চলছে বেচাকেনা। ফলে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।

জানতে চাইলে বিক্রেতারা বলেছেন, করোনার কারণে রমজানের ঈদে ব্যবসা হয়নি। ফলে মোটা অংকের লোকসান গুনতে হয়েছে তাদের। এক সপ্তাহ আগেও বেচাকেনা কম ছিল। তবে ২২ জুলাই থেকে ক্রেতাদের সংখ্যা বেড়ে গেছে।

এদিকে সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেছেন, চাঁচকৈড় হাটের ঠাসাঠাসি ভিড়ে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। এমনকি শারীরিক দূরত্বও কেউ মানছেন না। করোনার প্রাদুর্ভাবে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ) ডা. মো. মেসবাউল ইসলাম জানান, গুরুদাসপুরে এ পর্যন্ত ৪৯ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ইউএনও মো. তমাল হোসেন, তার স্ত্রী জান্নাতুল মাওয়া ও কালেরকন্ঠ প্রতিনিধি আলী আক্কাছসহ ৩৯ জন সুস্থ হয়েছেন। তবে করোনা উপসর্গ নিয়ে ঈদের হাটবাজারে অনেকেই মাস্কবিহীন চলাফেরা করছে। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর