রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে আটঘরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ ৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  রুহিয়া উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ১নং রুহিয়া ইউনিয়নে স্থাপনের জোর দাবি এলাকাবাসীর কনটেন্ট মেকিংয়ে নতুন উদ্ভাবন, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলছেন তাড়াশের তরুণ  রোহান শেখ অভয়নগরে ৯ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত

উল্লাপাড়ায় ৪ ছিনতাইকারীকে আদালতে চালান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

মোঃ আমিনুল ইসলাম . উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে চালান দিয়েছে । মডেল থানা সুএে জানা যায় . বিগত প্রায় আড়াই মাস আগের একটি ছিনতাই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয় । এরা হলো উপজেলার ঘাটিনা গ্রামের মেহেদী হাসান, রাশেদুল ইসলাম , সিদ্দিক ও সলপ ইউনিয়নের মোহাইমিনুল মিঠু। জানা যায় গত ১০ মে উপজেলার মাটিকোড়া গ্রামের ফাকা জায়গায় ব্রীজের উপর একটি এনজিওর অফিসারকে আটকে তার মোটর সাইকেল,মোবাইল সেট , নগদ টাকা ছিনতাই করার চেষ্টা করা হয় ।

 

এক পর্যায়ে এনজিওর অফিসারকে বিভিন্ন আঘাতে গুরুতরভাবে আহত করা হয়। এ নিয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় । এ মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এস আই মোঃ মোশারফ আহমেদ তথ্য নিশ্চিত করে আরো জানান, এদেরকে গ্রেফতার এবং এনজিওর অফিসারের ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয় । শুক্রবার বিজ্ঞ আদালতে এরা ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর