শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

সিরাজগঞ্জে কারাগারে আসামীর মৃত্যু 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০, ১:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : 
সিরাজগঞ্জ জেলা কারাগারে  হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ  হয়ে  হত্যা মামলার আসামী আবুল কাশেম কাসুর (৫৭)  মৃত্যু হয়েছে ।
বুধবার (২২ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
মৃত আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।
সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, আবুল কাশেম বুধবার ভোরে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
তিনি আরও বলেন, মৃত আবুল কাশেম হত্যা মামলার আসামী ছিলেন। তার হাজতী নাম্বার ১৫৩২/১৮, শাহজাদপুর থানার মামলা নম্বর-১৫/১৮, আইনী প্রক্রিয়া ও ময়না তদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফয়সাল আহমেদ জানান, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর