শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

বন্যায় পানিবন্দি সলঙ্গার হাজার হাজার মানুষ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০:০৭ অপরাহ্ন

কে,এম আল আমিন :

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল,প্রবল বর্ষণ আর যমুনার পানি আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।যমুনার পানি বৃদ্ধির ফলে সলঙ্গা থানার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া ও ফুলজোড় নদী সহ বিভিন্ন খাল, বিল এখন পানিতে ফুসে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।কয়েকদিনের টানা বর্ষনে বন্যার পানি ধেয়ে আসায় দিশেহারা সলঙ্গাবাসী।

 

থানার বেশ কয়েকটি ইউনিয়নের মেঠো পথ,রাস্তা ঘাট,ফসল ফসলী জমি,কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্যার পানি ঢুকেছে। বেগুন, মরিচ, শাক -সবজি সহ বিভিন্ন তরি-তরকারীর আবাদ এখন পানির নিচে।নলকার বোয়ালিয়া বিল,ঘুড়কার বুড়বুড়িয়া বিল,ঘুড়কার কোল, হাটিকুমরুলের শাওপাড়া বিল,মাটিয়াল বিল,ধুবিলের বেতুয়ার বিল,সলঙ্গার বনবাড়িয়া বিল,রামকৃষ্ণপুরের কচিয়ার বিল পানিতে থৈ থৈ করছে।

 

থানার কাঁঠালবাড়িয়া,বোয়ালিয়ার চর,আঙ্গারু,বিষ্ণপুর,ফরিদপুর,তিন নান্দিনা,ঘুড়কা,হরিনচড়া,দবিরগঞ্জ,বনবাড়িয়া,হক নিহাল,রশিদপুর,কাশিনাথপুর,দাদনপুর সহ বেশ কিছু নিম্নান্চল প্লাব্লিত হয়েছে।বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য পুকুর।বন্যার পানি বৃদ্ধির ফলে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে সাধারন মানুষ। গো খাদ্যের সংকটও দেখা দিয়েছে।

 

বন্যা কবলিত এসব মানুষদের হাতে তেমন কাজ না থাকায় একেতো করোনা, তারপর আবার আসন্ন ঈদুল আজহার এই মুহুর্তে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এদিকে সরকারী ভাবে এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী হাতে পান নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান গন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর