শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

হাটিকুমরুলে জলি ডিজিটাল সাইনের ৫ম বর্ষে পদার্পন অনুষ্ঠান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৮:৫৬ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরে জলি ডিজিটাল সাইন এন্ড কালার ল্যাব এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পন অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হাজী ইমান আলী মার্কেটের ২য় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জেড জেড তাজুল হুদা প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। এ সময় সম্মানীত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর,এসআই সবুজ,সলঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারী মোস্তাফিজুর রহমান মুকুল,মা জেনারেল হাসপাতালের পরিচালক নুরুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কলাকৌশলীবৃন্দ।

 

কেক কাটার পুর্ব মুহুর্তে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন,দেশে মহামারী করোনার কারনে জনসমাগম হবার আশঙ্কায় বড় পরিসরে বর্ষপুর্তি উদযাপন না করলেও সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি। সকলের সহযোগীতা,দোয়া আর ভালোবাসায় অনেক কষ্টে গড়া আমার এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে যারা সহযোগীতা আর পরামর্শ প্রদান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর