শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

যুগান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি জেহাদুল ও তার শিশু সন্তান করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৬:১৭ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক এবং সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুল ইসলাম ও তার নয় মাসের শিশু সন্তান মো. জাইন আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে সাংবাদিক জেহাদুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ১৯ জুলাই রবিবার দুপুরে তিনিসহ তার স্ত্রী নাসিমা খাতুন ও শিশু সন্তান মো. জাইন আব্দুল্লাহর নমুনা সংগ্রহ করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিলিভ সার্জন অফিস থেকে ডা. সৌমিত্র বসাক ও পুলিশ সুপার কার্যালয় থেকে এসআই সানোয়ার মোবাইলে দু’জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিক জেহাদুল ইসলাম জানান, প্রায় ১৮-২০দিন ধরে শরীরে হালকা ব্যথা ও হালকা জ্বর অনুভব করছিলাম।

 

এ অবস্থায় গত ৯জুলাই বৃহস্পতিবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে ৭দিনের জন্য ব্যবস্থাপত্র দেন। তার দেয়া চিকিৎসা গ্রহণের পর ১৯জুলাই রবিবার অন্যান্য উপসর্গের সাথে স্বরল্পমাত্রায় শ্বাসকষ্ট ও খুশখুশি কাশি দেখা দেয়। ওই দিন বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরার সাথে মোবাইলে যােগাযোগ করা হলে তিনি আরেকটি ব্যবস্থাপত্র দেন। তার দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। সাংবাদিক জেহাদুল ইসলাম তিনি ও তার সন্তানের রোগ মুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর