সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় কোরবানীর হাটে পশুর আমদানী হলেও ক্রেতার সংখ্যা কম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৬:১৩ অপরাহ্ন

কে,এম আল আমিন :

ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগন্জের অন্যতম বৃহৎ পশুর হাট সলঙ্গা। হাটটির ইজারা মূল্য এ বছরে প্রায় ১কোটি ৮৬ লাখ টাকা। মহামারী করোনা ভাইরাসের আগে প্রতি হাটে আশানুরুপ পশু কেনাবেচা হত । কিন্তু এবারে করোনা পরিস্থিতিতে সলঙ্গা পশুর হাটে ইজারাদার সহ এর সঙ্গে জড়িত কয়েকশ’ মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন। বিশেষ করে হাট কমিটির সদস্যরা ভয়ানক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতি সপ্তাহের সোম ও বৃহ:বার এই দু’দিন হাট বসে। জেলার মধ্যে যে কয়টি পশুর হাট বসে তার অন্যতম এবং বহুল পরিচিত এই সলঙ্গা হাটে আগে থেকেই প্রচুর পশুর কেনাবেচা হত। ঈদ উপলক্ষ্যে প্রতি বছরই জমজমাট পশু কেনাবেচা হত। কিন্তু এবারে প্রাণঘাতী করোনায় দেশের সকল কর্মকান্ড যেমন স্থবির হয়ে পড়েছে, তেমনি সলঙ্গায় কোরবানীর পশুর হাটটিতেও ক্রেতার সংখ্যা ছিল কম।

 

বৈস্বিক করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে কয়েক মাস সব কিছু বন্ধ থাকার পর ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পশুর হাটটি খোলা হয়েছে। তবে হাটে ক্রেতার আগমন আশানুরুপ নয়। হাটে পশু কেনাবেচার যে অবস্থা তাতে ইজারা মুল্য পরিশোধ করতে দুশ্চিন্তা আর দিশেহারা হাটের ইজারাদাররা। হাটের ইজারাদার লাবু তালুকদার বলেন, ১ কোটি ৮৬ লাখ টাকার বিনিময়ে হাটটি ইজারা নেওয়া হয়েছে। করোনায় প্রায় ৩-৪ মাস হাট বন্ধ ছিল। গতকাল সোমবার হাটে যে পশু কেনাবেচা হয়েছে, এভাবে টাকা পেলে এ বছর শেষে হাট ডাকের মূল টাকা তোলাই সম্ভব হবে না। অন্য সদস্য আব্দুল হান্নান সরকার জানান, অনেক বছর ধরেই গরুর হাট চালাই, কিন্তু এ রকম অবস্থায় কখনও পড়িনি।

 

প্রতি বছরে দুই ঈদের আগে একমাস ধরে হাটে সর্বোচ্চ বেচা-কেনা হত, এ অবস্থা চলতে থাকলে মরণ ছাড়া গতি নেই। পশুর হাটে কথা হয়, শিয়ালকোল সারুটিয়ার এনসাফ আলীর সাথে । তিনি জানান, আমার (বাংলার রাজা) পশুটি দাম হাকিয়েছি ৪ লাখ টাকা। কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে ২লাখ ২৫ হাজার টাকা। পশুটির পিছনে খরচ অনুপাতে লাভের মুখ দেখছি না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর