শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আশা সিমেন্ট বোঝায় জাহাজ ডুবি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন:

বরিশাল মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে এমভি ফারহানা মোনেম নামের জাহাজটি বরিশালের হিজলা উপজেলা লাগোয়া মেঘনা নদীর মিয়ারচর নামক স্থান অতিক্রমকালে আকস্মিক ভাবে ডুবে যায়। শনিবার বিকেল ৩টার দিকের এই নৌ দুর্ঘটনা ঘটে, তবে এ দুর্ঘটনায় কনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে জাহাজটি যশোরের- নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়।

 

বিকেলে হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমকালে জাহাজটির নদীর ডুবোচরে আটকে গিয়ে পেছনে এক দিকে কাত হয়ে যায়। পরে তীব্র স্রোতে জাহাজটি ডুবে যায়। হিজলা নৌ থানার ওসি বেল্লাল হোসেন জানান, জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই নাবিকসহ শ্রমিকেরা সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর