সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

“কফি হাউজ” গানের অন্যতম চরিত্র মঈদুল এর বিকেল কাটছে হসপিটাল এর বেডে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯:৪১ পূর্বাহ্ন

অমিত হাসান হৃদয়:

“কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের অন্যতম চরিত্র ঢাকার মঈদুল এখন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৩৬ সালের ১৩ই জানুয়ারী পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহন করেন কফি হাউজের সেই মঈদুল।

 

সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় মান্না দে, অমলদের সঙ্গে। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ঢাকায় চলে আসে তার পরিবার। কাগজের রিপোর্টার মঈদুল, সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বানী আর দৈনিক পূর্বদেশে। ফুটবল, হকি, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সে ছিলেন সমান উজ্জ্বল।

 

ছিলেন ক্রিড়া ধারাভাষ্যকারও। সিনেমা আর মঞ্চের জগতেও ছিল তার উপস্থিতি। মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর