সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক অদিত্য রাসেলের বোন 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৮:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
না ফেরার দেশে চলে গেলেন দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের ভাগ্নি, রাইজিংবিডি ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি অদিত্য রাসেলের বড় বোন ও নারী মুক্তিযোদ্ধা রাহেলা বেগমের মেয়ে মোছাঃ লাকী খাতুন (৩৬)।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের নর্থবেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে স্বামী, ১ মেয়ে, মা, ২ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
নিহতের মামাতো ভাই দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে বেশি অসুস্থ হলে পড়লে তাকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
তিনি আরও জানান, শনিবার বাদ এশা মাছুমপুর-সয়াধানগড়া ঈদগাহ মাঠে তাঁর জানাযা নামাজে শেষে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক অদিত্য রাসেলের বোনের মৃত্যুর সংবাদ শুনে বিকেলে তার বাড়িতে ছুটে যান সিরাজগঞ্জের  সংবাদকর্মীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তার বাড়িতে যান। তবে করোনা পরিস্থিতির কথা মনে রেখে সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর