শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

৪২ ঘন্টা পর সলঙ্গায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৪:৪৭ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে নিখোঁজের ৪২ ঘন্টা পর যুবক মোতালেব হোসেন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় নদী হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব হোসেন একই থানার নলকা ইউনিয়নের চরফরিদপুর গ্রামের লালচানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার বেলা ২ টার দিকে মোতালেব বাড়ি ফেরার পথে ফুলজোড় নদীর ফরিদপুর খেয়া ঘাটের নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

 

স্থানীয় লোকজন,রায়গন্জ ফায়ার সার্ভিস সহ রাজশাহীর ডুবুরী দল বুধবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশী করে ব্যর্থ হয়। অবশেষে ৪২ ঘন্টা পর গতকাল বৃহ:বার সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর