শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৯:২০ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবং বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) “মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে নিজস্ব অর্থায়নে জোনাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে মাসব্যাপী ফলজ,বনজ ও ঔষধি ১০০০ টি বৃক্ষ রোপণ এর উদ্বোধন করা হয়। জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে এবং সম্পাদক সাজেদুল ইসলামের তত্বাবধানে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাহাবুল ইসলাম সরদার।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবাহান হারেজ,সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সাহাবুল ইসলাম সরদার বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপন জরুরী। তাই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা বড়াইগ্রামের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ দফায় দফায় বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে। জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান বলেন,ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে নির্মিত। তাদের কার্যক্রম প্রশংসনীয় হবে এটা স্বাভাবিক। তাদের সকল ভালো কাজে পাশে থেকে সহায়তা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর