শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

অভয়নগরে মৎস্য ও পশুখাদ্য আইন লংঘনে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৯:২৪ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে মৎস্য ও পশুখাদ্য আইন লংঘনের দায়ে আশিক সিদ্দিকী (৪২) নামে এক ট্রাক মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন। আদালতের নাজির সুব্রত রায় জানান, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।

 

অভিযানের এক পর্যায়ে রাজাপুর সড়ক থেকে অবৈধ পোল্ট্রি লিটার বহনের দায়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ড- ১৪-৬৯৯৭) জব্দ করা হয়। পোল্ট্রি লিটার বহনের দায়ে যশোর রেল রোডের জয়নাল আবেদিনের ছেলে ট্রাক মালিক আশিক সিদ্দিকীকে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১২/১ (ক) ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনাস্থলে ট্রাকভর্তি পোল্ট্রি লিটার বিনষ্ট করা হয়।

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হুসেইন সাগর, এফএ আব্দুর রউফ, অভয়নগর থানা পুলিশ সহ এলাকাবাসী। জানা গেছে, অভয়নগরের লক্ষিপুর গ্রামের জনৈক মাসুদ নামে এক ঘের মালিকের জন্য এই পোল্ট্রি লিটার নিয়ে এসেছিল ট্রাকটি। পলাতক মাসুদকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর