শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শাহেদের চাল সত্যিই বুঝতে পারিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৯:৫২ অপরাহ্ন

এম এস শবনম শাহীন:

কোভিড চিকিৎসায় রিজেন্ট হাসপাতাল দেয়া শাহেদের চাল ছিল, এটা আমরা বুঝতে পারিনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (১৫ জুলাই) ধানমন্ডির নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শাহেদের বিষয়ে আরও অধিকতর তদন্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

 

এর আগে, সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। স্থানীয় দালালদের সহায়তায় বোরকা পরে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন শাহেদ। তাকে গ্রেফতার করে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর বিভিন্নস্থানে অভিযানে চালায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর