শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

গৌরনদীতে বসত ঘর, খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনায় তিন জন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৪:৫৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘর ও খড়ের গাদায় আগুন দেয়া ও গরুর পানির খাওয়ার পাত্রে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, গত ৬ ও ৮ জুলাই রাতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘরে ও খড়রে গাদায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ৯ জুলাই কেরামত মাঝি বাদি হয়ে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারীকর্মকর্তা এসআই আরিফুল তদন্ত কালে সন্দেহজনক ভাবে কটকস্থল গ্রামের ¯^পন বেপারীর পুত্র সৈকত বেপারীকে (২০) আটক করে। সৈকতের দেয়া স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের হালান হাওলাদারের পুত্র আমিনুল জয় ও দেলোয়ার বেপারীর পুত্র তাইজুল ইসলামকে গ্রেফতার করে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা মাদক বিক্রির ব্যাপারে কেরামত ও তার ভাতিজা পুলিশের কাছে তাদের মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করত। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা অগ্নিসংযোগ ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর