শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সলঙ্গায় অগ্রণী ব্যাংক সহ কয়েকটি স্থানে লক ডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১০:২৯ অপরাহ্ন

কে, এম আল আমিন :

সিরাজগন্জের সলঙ্গা থানা সদরের আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এবং অগ্রণী ব্যাংক শাখার ৮ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ক তাদেরকে লকডাউন করেছে প্রশাসন। সোমবার (১৩ জুলাই) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সকল প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে লকডাউন ঘোষণা করেন।জানা যায়, অগ্রণী ব্যাংকের সকল কমর্কর্তারা গত কয়েক দিন আগে করোনা টেস্টে দেন। পরবর্তীতে ৮ জন কর্মকর্তার করোনা পজেটিভ ফল আসায় শাখাটি লক ডাউনের আওতায় আনা হয়। এদিকে গত ৭ জুলাই মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে পরপারে গমন করেন সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও তর্কবাগীশ পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী কালিপদ কুন্ডু।

 

তাই সলঙ্গা মধ্যপাড়া ভরমোহনী তার বাসাতেও শুক্রবার লাল পতাকা টেনে লক ডাউন করা হয়েছে। অপর দিকে সলঙ্গা বাজারের সুপরিচিত আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী চরবেড়া গ্রামের ভোমর ঘোষ করোনা উপসর্গ নিয়ে মারা যাবার খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ বর্তমানে উক্ত দোকানটিও লক ডাউন ষোষনা করে সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এ ছাড়াও সলঙ্গা বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী এখলাছুর রহমান শাহীন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় গত রবিবার তার বাসাও লক ডাউন করেছেন প্রশাসন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর